নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে শতবর্ষী একটি তেঁতুল গাছ উপড়ে পড়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের জিন্যারহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সৌন্দর্য বর্ধনে শতবর্ষী তেতুল গাছটি অগ্রণী ভূমিকা ছিলো অন্যান্য। গাছটি ওই গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। গাছটি ভেঙে উপড়ে পড়ায় ওই গ্রামের বিভিন্ন এলাকা থেকে গাছটি দেখতে আসে লোকজন।
সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শাইফুল ইসলাম শামীম বলেন, তেঁতুল গাছটি কত বছরের পুরোনো তা নিদিষ্ট করে বলা সম্ভব নয়। আমার দাদার কাছে শুনেছি তিনি নাকি ছোটবেলায় ওই তেঁতুল গাছটি অবিকল এমনই দেখেছেন। গাছটি দাড়িয়াপুর এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। গাছটি ভেঙে পড়ায় এলাকাবাস সমবেদনা প্রকাশ করেছেন।
দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক শরীফুল হক মোজাম্মেল বলেন, তেঁতুল গাছটির বয়স সম্পর্কে আমাদের কাছে নির্দিষ্ট কোন তথ্য নেই। তবে আমার বাবা তৎকালীন অবিভক্ত গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই তেঁতুল গাছটি সম্পর্কে বলতেন আমাদের পুর্বপুরুষরাও নাকি ওই তেঁতুল গাছটির নিদিষ্ট কোন বয়স বলতে পারেনি। গাছটি অনেক দিনের পুরোনো।
দাড়িয়াপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনসার আলী আসিফ বলেন, গতকাল সকালে ওই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। শতবর্ষী ওই তেতুল গাছটি দাড়িয়াপুর এলাকার লোকজনের কাছে জনপ্রিয় ছিল। গাছটি প্রকৃতির শোভাবর্ধনে গুরুত্বপূর্ণ ছিল। শতবর্ষী তেঁতুল গাছটি ভেঙে উপড়ে পড়ায় এলাকাবাসী সমবেদনা জানিয়েছেন।
এসএস/রানা