নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আয়োজনে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুন ) সকাল ১১ টায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার এনপিপির আহ্বায়ক তানভীর মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার । এ সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, যুগান্তরের স্থানীয় প্রতিনিধি মাসুদ রানা, আমার সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলাম, সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, এনটিভি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক লতিফ ফকিরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস/জুয়েল