সানস্টার বিনোদন ডেক্স
আলোচনা, সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন হিরো আলম। তাকে থামানোই যাচ্ছে না। এবার আফ্রিকান ভাষায় গান গাইলেন তিনি।
শুক্রবার (২৫ জুন) মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বুঝা না গেলেও, গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।
এসএস/রানা