কভিট-১৯ কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের জন্য শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সারা বছর যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে থাকতে পারে সেজন্য এই উদ্যোগ।
করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থীই পড়াশোনার বাইরে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক কবে হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এ অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যেন পড়াশোনার সঙ্গে থাকে সেজন্য চালু করা হচ্ছে শিক্ষা টিভি।
এসএস/জুয়েল