সানস্টার নিউজ ডেক্স
বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম ওমর ফারুক (৪০) হত্যার বিচার চেয়েছেন ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী।
ওমর ফারুককে গুলি করে হত্যার খবর প্রচার হওয়ার পর থেকে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের সচেতন নাগরিক ও দেশপ্রেমিকরা তার হত্যার বিচার চাচ্ছেন।
সোমবার (২১ জুন) মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজে লিখেছেন, ‘‘পাহাড়ী দ্বা’য়ী— শহিদ ওমর ফারুক ত্রিপুরা। হলদে দাঁতের মিষ্টি হাসিতে ইমানি আভা যেন ঠিকরে পড়ছে। আল্লাহ তা’আলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। পাহাড়ী এলাকায় খৃস্টান মিশনারির যেমনি দ্বীন প্রচারের অধিকার আছে, মুসলিমদেরও অধিকার আছে শান্তিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস ও প্রচারের। ইসলাম গ্রহণ, ইসলাম প্রচার এবং মসজিদ নির্মাণ কি অপরাধ? কিন্তু এই অপরাধেই জীবন দিতে হয়েছে ওমর ফারুক ত্রিপুরাকে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছি। দেশের চারপাশে সকল পাহাড়ী এলাকায় স্থায়ী সেনা ক্যাম্প থাকা প্রয়োজন। এসব অঞ্চলে মুসলিমদের দাওয়াতি এক্টিভিটিও বাড়াতে হবে। তাওহিদের সুমহান বাণী ছড়িয়ে পড়ুক পার্বত্য অঞ্চলের পাহাড়ে পাহাড়ে।’’
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ জুন) রাত ৯টার দিকে রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওমর ফারুক। এশারের নামাজ পড়ে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে।
এসএস/রানা