নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ জুন) সকাল দশটার দিকে উপজেলার দেওবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।নিহত শাহনাজ উপজেলার বহেড়াতৈল নয়াপাড়ার আজহারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী মনিরের স্ত্রী শাহনাজ (২৪) তাঁর স্বামীর সাথে মোবাইলে কথা বলার সময় বাকবিতন্ড হয়। পরে এক পর্যায়ে সে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সখীপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, প্রবাসী স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে শাহনাজ ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাশ ঘরের দরজা কেটে বের করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/জুয়েল