জুয়েল রানা
ভেটেরিনারি সেবাকে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া ও জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুন) সকালে টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি নাঈম আল হাসানের সভাপতিত্বে ও ডা. মুহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া। এছাড়াও সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, বগুড়া ও শেরপুরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান পিএএ, টাঙ্গাইল সদর ভেটেরিনারি সার্জন ডা. আবু সাঈম সালাউদ্দিন, এনিমাল হেলথ কেয়ার এনড লিজেন্ড ফিডের সিইও ডা. মো. মোকাদ্দেস আলী ইমন, এস এফ মেডিসিন এন্ড সার্ভিসেসের সত্বাধিকারী ও ভেটেরিনারি কনসালটেন্ট ডা. মো. রেজাউল ইসলাম, গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজহারুল ইসলামসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত প্রাণির চিকিৎসা সেবা ও প্রায় দুই শতাধিক ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
এসএস/রানা