আমিনুল ইসলাম
টাঙ্গাইলের সখীপুরে গ্রামীণ মহিলাদের আয় বর্ধনের লক্ষ্যে দুগ্ধবতী গাভী পালনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে ।আজ মঙ্গলবার (১৫ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয় । ৩০ জন মহিলাকে দুগ্ধবতী গাভী পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউবিএফ মো.লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এসএস/জুয়েল